" জয়া, জয়া... "
মেয়েকে ডাকছে জাফর সাহেব। কিন্তু মেয়ের কোন সাড়া-শব্দই নেই ! নিজের ঘরেও নেই; কথায় গেলো মেয়েটা ! ভাবতে ভাবতে জাফর সাহেব তার বাড়ির উত্তর দিকে হাঁটতে লাগলো। হঠাৎ দেখল যে জয়া উত্তরের ঘরটি খোলার চেষ্টা করছে। খুব দ্রুত সেদিকে এগিয়ে গেলেন তিনি। জয়া কিছু বুঝে উঠার আগেই ঠাস্ করে তার গালে একটা চড় বসিয়ে দিলো জাফর সাহেব।

" এর আগে কতো বার বলেছি যে, এখানে আসবে নাহ্।
আর তুমি কিনা এই ঘরটি খোলার চেষ্টা করছ..! অবাধ্য মেয়ে কোথাকার "

কাঁদতে কাঁদতে চলে গেলো জয়া। জাফর সাহেব সেই ঘরটির দিকে একবার তাকালেন। নাহ্ আর সহ্য করতে পারছেন না তিনি। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। খুব রাগ হচ্ছে তার; কেমন যেন একটা ঘৃণাও হচ্ছে।
" কি আছে তোমার ঐ বদ্ধ ঘরে ??? "
উত্তরের অপেক্ষা না করে আবারও জয়ার মায়ের প্রশ্ন-
" আজ ২৪ বছর ধরে দেখছি ঐ ঘরটা এইভাবে বন্ধ করে রেখেছ তুমি।
কখনো জানতে চাইলেও বলনি বরং ছটফট করে উঠে চলে গিয়েছো;
তাই কৌতূহল হলেও কিছু জিজ্ঞাসা করিনি কখনো।
কিন্তু আজ ঐ ঘরটা খুলতে গিয়েছে বলে তুমি জয়াকে মারলে !
আজ তোমায় বলতেই হবে কি আছে ঐ ঘরটাতে ?! "